উত্তর দিনাজপুর জেলার ৭৩ টি বুথে পুনঃ নির্বাচনের আদেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো এদিন উত্তর দিনাজপুর জেলায় ওই সকল বুথে পুনরায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অভিযোগ এই পুনঃনির্বাচনেও বহিরাগত দুস্কৃতীরা এলাকায় জমায়েত হয়ে তান্ডব চালানোর পরিকল্পনা করেছিল। যদিও পুলিশ লাঠিচার্জ করে দুস্কৃতীদের এলাকা ছাড়া করে দেয়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের নন্দঝাড় এলাকায়।
সারা জেলার সাথে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের নন্দঝাড় হাইস্কুলে চলছিল পুনঃনির্বাচনের ভোটগ্রহন। ভোট কেন্দ্র সহ আশপাশের এলাকায় বেশ কিছু বহিরাগত দুস্কৃতি জমায়েত হয়। বহিরাগতদের দেখেই তেড়ে যায় চোপড়া থানার পুলিশ বাহিনী। পরে ওই সকল দুষ্কৃতিদের লাঠিচার্জ করে এলাকা থেকে হটিয়ে দেয় পুলিশ বলে খবর।
এবিষয়ে কংগ্রেসের এক নেতা অভিযোগ করে বলেন, তৃণমূলের নেতারা বুথে ঢুকে ছাপ্পা ভোট দিচ্ছিল। সেই সময় তারা বাধা দিলে তৃণমূলের কর্মীরা তাকে মারধর করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। যদিও ভোট শুরু হয়নি বলে তিনি দাবি করেন।
এই ঘটনায় তৃণমূলের এক নেতা মহম্মদ মুস্তাকিন উল্টে অভিযোগ করে বলেন, নির্বাচন চলছিল, সেই সময় বিজেপির দুষ্কৃতিরা এসে ভোট লুট শুরু করে, বাধা দিলে চড়াও হয়। যদিও ঘটনার পর পুলিশ এসেছে। শান্তি পূর্ণ ভাবে ভোট হচ্ছে বলে দাবী করেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/ssryADNqwF4